২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জো রুটের শতকে সিরিজ ইংল্যান্ডের

অ্যন্টিগায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। আর তার এই শতকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 09:29 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল ইংল্যান্ড।

রুটের ১২২ বলে ১০৭ রানের কল্যাণে বড় স্কোর গড়ে সফরকারী ইংল্যান্ড। রুটের ১২২ বলে ১০৭ রানের কল্যাণে বড় স্কোর গড়ে সফরকারী ইংল্যান্ড।

অসাধারণ এক শতক করেও ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে পারলেন না দীনেশ রামদিন। অসাধারণ এক শতক করেও ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে পারলেন না দীনেশ রামদিন।

ম্যাচ সেরার মতো সিরিজ সেরাও হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। ম্যাচ সেরার মতো সিরিজ সেরাও হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট।

মাত্র এক রানের জন্য শতক না পেলেও ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব জস বাটলারের। মাত্র এক রানের জন্য শতক না পেলেও ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব জস বাটলারের।

বুধবার রুটের ১২২ বলে ১০৭ রানের কল্যাণে ৬ উইকেটে ৩০৩ রানের বড় স্কোর গড়ে সফরকারী দল। তবে ৫৫ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বড় ইনিংসের ভিত গড়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান মঈন আলী।

আর শেষ দিকে উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারের ৮৪ বলে ৯৯ রানের কল্যানে ইংল্যান্ড তিনশ' ছাড়াতে পারে।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ ওভারে ২৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে দীনেশ রামদিনের ১০৯ বলে ১২৮ রানের অসাধারণ এক ইনিংসের পরও ২-১ ব্যবধানে সিরিজ হারতে হলো স্বাগতিক দলকে।

ইংল্যান্ডের পক্ষে ৪৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন টিম ব্রেসনান।

ম্যচ ও সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জো রুট।