বাবা হলেন সেনানায়েকে
প্রথমবারের মতো বাবা হওয়ার মধুর স্বাদ পেয়েছেন শ্রীলঙ্কার অফস্পিনার সচিত্রা সেনানায়েকে। সোমবার শ্রীলঙ্কা-আফগানিস্তানের খেলা শুরু হওয়ার আগে সুখবরটা পেয়েছেন তিনি।
সন্তান ও স্ত্রীর পাশে থাকতে তাকে ছুটি দিয়েছে শ্রীলঙ্কা দল। এরই মধ্যে স্বদেশে ফিরে গেছেন সেনানায়েকে। তার জায়গায় আফগানিস্তানের বিপক্ষে খেলছেন পেসার সুরাঙ্গা লাকমল।এবারের এশিয়া কাপে দুই ম্যাচে চার উইকেট পেয়েছেন সেনানায়েকে।
