উইন্ডিজে হার দিয়ে শুরু ইংল্যান্ডের
অভিষিক্ত মাইকেল লাম্বের শতকের পরও ওয়েস্ট ইন্ডিজ সফর হার দিয়ে শুরু হলো ইংল্যান্ডের। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের কাছে ১৫ রানে হেরে গেছে তারা।
দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ডোয়াইন ব্রাভোর একটি শট। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ডোয়াইন ব্রাভোর একটি শট।
সুনিল নারায়ণের বলে বোল্ড হয়ে গেলেন বেন স্টোকস। ছবি: ডব্লিউআইসিবি সুনিল নারায়ণের বলে বোল্ড হয়ে গেলেন বেন স্টোকস। ছবি: ডব্লিউআইসিবি
৩৪ বছর বয়সে ওয়ানডে অভিষেক শতক করে স্মরণীয় করে রাখলেন মাইকেল লাম্ব। ৩৪ বছর বয়সে ওয়ানডে অভিষেক শতক করে স্মরণীয় করে রাখলেন মাইকেল লাম্ব।
দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ডোয়াইন ব্রাভোর একটি শট। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে ডোয়াইন ব্রাভোর একটি শট।
ওয়েস্ট ইন্ডিজের ৬ উইকেটে ২৬৯ রান তাড়া করতে নেমে ২৫৪ রান তুলতে পারে অতিথিরা।
অ্যান্টিগার বোলার-বান্ধব উইকেটে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে লেন্ডল সিমন্স ও ডোয়াইন ব্রাভো পঞ্চম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ৬টি চারে ৯৪ বলে ৬৫ রান করে সিমন্সের আউটে ভাঙে এই জুটি। ওয়েস্ট ইন্ডিজের তখন ১৫৩ রান।
এরপর অধিনায়ক ডোয়াইন ব্রাভোর সঙ্গে জুটি বেধে লড়াই করার মতো সংগ্রহ গড়েন সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫টি চার ও ৪টি ছয়ে ৩৬ বলে ৬১ রান করেন তিনি। ব্রাভো অপরাজিত ছিলেন ৮৭ রানে। ৯১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার ও ১টি ছয় দিয়ে।
ইংলিশ বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে শেষ ৫ ওভারে ৮৫ রান তোলেন ম্যাচসেরা ব্রাভো ও স্যামি। টিম ব্রেসনান ৬৮ রান দিয়ে নেন ৩ উইকেট।
৩৪ বছর বয়সে ওয়ানডে অভিষেক লাম্বের।
২৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ এক কীর্তি গড়ে ফেলেন ইংলিশ ব্যাটসম্যান মাইকেল লাম্ব। ৪২ বছর পর ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শতক করেন তিনি। এর আগে ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে শতক করেছিলেন ইংলিশ ব্যাটসম্যান ডেনিস অ্যামিস।
দলীয় ১৮০ রানে রবি রামপালের বলে লাম্ব আউট হয়ে ফেরার সময় ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯০ রান। হাতে ছিল ৭ উইকেট, বল ৭৮টি। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।
সুনিল নারায়ণের বলে বোল্ড স্টোকস
জো রুট চেষ্টা করেছিলেন; কিন্তু সুনিল নারায়ণের দারুণ একটি বলে তাকে ফিরতে হয়েছে ব্যক্তিগত ৩৭ রান করে। ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৫৪ রান তুলতে পারে ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন নারায়ণ।
