২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব সয়ে মুশফিকের শতক

পরাজয়ের বৃত্তে ঢুকে পড়ার চাপের সঙ্গে ছিল দল নিয়ে মাঠের বাইরে অনাকাঙ্খিত কিছু ঘটনার বোঝা। ভারতের বিপক্ষে দ্রুত দুই উইকেট হারিয়ে ফেলার পর ব্যাট করতে নামার চাপটাও নিশ্চয় টের পেয়েছেন মুশফিকুর রহিম। কিন্তু সব চাপ সয়ে বাংলাদেশের মাটিতে নিজের প্রথম শতকটি ঠিকই তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:49 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

অসাধারণ এক শতক করে উদযাপন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অসাধারণ এক শতক করে উদযাপন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরুণ অ্যারনের বিমার বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। সামলে উঠে পরে ঠিকই শতক করেন বাংলাদেশ অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বরুণ অ্যারনের বিমার বুকে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিক। সামলে উঠে পরে ঠিকই শতক করেন বাংলাদেশ অধিনায়ক। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শতক করার পথে মুশফিকুর রহিমের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শতক করার পথে মুশফিকুর রহিমের একটি শট। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগের শতকটি এসেছিল বিদেশের মাটিতে। এবার দেশে মুশফিকের প্রথম ওয়ানডে শতকে ভারতের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির শতকে ভারত জিতলেও ম্লান হবে না মুশফিকের লড়াকু ব্যাটিং।

দ্রুত ২ উইকেট পড়ার পর উইকেটে এনামুল হকের সঙ্গে জুটি গড়েন মুশফিক। এরপর নিজের দ্বিতীয় শতকটি করার পথে সামলেছেন শরীরে ধেয়ে আসা বলও।

দলকে ৭ উইকেটে ২৭৯ রানের ভালো অবস্থানে নেয়ার পথে ১১৭ রানের চমৎকার ইনিংস খেলেন মুশফিক। ১১৩ বলের ইনিংসটিতে আছে ৭টি চার ও ২টি ছক্কা।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৪৬তম ওভারের প্রথম বলে ওয়ানডেতে দ্বিতীয় শতকে পৌঁছান মুশফিক। ২০১১ সালের অগাস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম শতক করেছিলেন তিনি।

হারারের সেই ১০১ কে পেছনে ফেলে ভারতের বিপক্ষে ১১৭ রান এখন মুশফিকের ক্যারিয়ার-সেরা। তবে দুটো ইনিংসের মধ্যে মিল হচ্ছে, প্রথম ওয়ানডে শতকের মতো দ্বিতীয়টিতেও দলকে জেতাতে না পারার হতাশায় পুড়তে হয়েছে তাকে।

১০৪ বলে শতকে পৌঁছানোর পথে ৫টি চার ও ২টি ছক্কা হাঁকান মুশফিক। ভারতের বিপক্ষে এটি স্বাগতিকদের দ্বিতীয় শতক। এর আগের শতকটি করেছিলেন অলক কাপালী, ২০০৮ সালের জুনে।

দল টানা হারের মধ্যে থাকায় ভীষণ চাপে ছিলেন মুশফিক। এরপর এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তোষের কথা জানিয়ে শুনানির মুখেও পড়েন তিনি।

বাংলাদেশের দুই সেরা খেলোয়াড় তামিম ইকবাল ও সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে মূল দায়িত্ব ছিল অধিনায়কের কাঁধেই। সব কিছুর জবাব ব্যাট দিয়েই দিলেন মুশফিক।

অ্যারনের বিমারে মাটিতে লুটিয়ে পড়লেও লড়াই চালিয়ে যান মুশফিক।

অ্যারনের বিমারে মাটিতে লুটিয়ে পড়লেও লড়াই চালিয়ে যান মুশফিক।

অ্যারনের বিমারে মাটিতে লুটিয়ে পড়লেও লড়াই চালিয়ে যান মুশফিক।

৩৭ তম ওভারের শেষ বলে এনামুল বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে তার সঙ্গে ১৩৩ রানের চমৎকার জুটি গড়েন মুশফিক।

৩৯তম ওভারের শেষ বলে বরুণ অ্যারনের বিমার বুকে লাগায় মাটিতে লুটিয়ে পড়েছিলেন মুশফিক। পরে সামলে উঠে ঠিকই লড়াই চালিয়ে যান, পৌছান কাঙ্খিত শতকে।

শেষ ওভারে মোহাম্মদ সামির ফুলটস বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন মুশফিক। ফেরার সময় পুরো গ্যালারির অভিবাদন পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।