২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেইনের তোপে সমতায় দক্ষিণ আফ্রিকা

ডেল স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে এক দিন হাতে রেখেই অস্ট্রেলিয়াকে ২৩১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 01:13 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার থেকে, কেপ টাউনে।৫৫ রানে ৪ উইকেট নেয়া স্টেইনের তোপ রীতিমতো গুড়িয়ে দিয়েছে অতিথিদের। ৪৪৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটির কাছ থেকে ১২৬ রান উপহার পেয়েও তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে ২১৬ রানে।ক্রিস রজার্স ১০৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। এই দুজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।এর আগে ৪ উইকেটে ১৯২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা স্বাগতিক দল হাশিম আমলার অপরাজিত ১২৭ রানের সুবাদে ৫ উইকেটে ২৭০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।টেস্টে এটা আমলার ২১তম শতক। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি শতক করা ব্যাটসম্যানের তালিকায় তিনি এখন গ্যারি কারস্টেনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে। সামনে আছেন জ্যাক ক্যালিস (৪৫) ও গ্রায়েম স্মিথ (২৭)।সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ৪২৩ (ডুমিনি ১২৩, ডি ভিলিয়ার্স ১১৬; লায়ন ৫/১৩০) ও ২৭০/৫ ডিক্লে. (স্মিথ ১৪, এলগার ১৬, আমলা ১২৭*, দু প্লেসি ২৪, ডি ভিলিয়ার্স ২৯, ডি কক ৩৪, ডুমিনি ১৮*; জনসন ২/৫১, সিডল ২/৮৯, লায়ন ১/৪৮)অস্ট্রেলিয়া: ২৪৬ (ওয়ার্নার ৭০, স্মিথ ৪৯; মরকেল ৩/৬৩, ফিল্যান্ডার ৩/৬৮) ও ২১৬ (রজার্স ১০৭, ওয়ার্নার ৬৬, ডুলান ৫, মার্শ ০, ক্লার্ক ১, স্মিথ ০, হ্যাডিন ১, জনসন ৬, হ্যারিস ৬, সিডল ৩*, লায়ন ০; স্টেইন ৪/৫৫, ফিল্যান্ডার ২/৩৯, এলগার ১/২৪, ডুমিনি ১/৩৩, মরকেল ১/৪৬)ফলাফল: দক্ষিণ আফ্রিকা ২৩১ রানে জয়ীম্যাচ সেরা: জেপি ডুমিনি।