২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে চট্টগ্রাম ও রংপুরের জয়

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে চট্টগ্রাম ও রংপুর। তবে ঢাকা ও রাজশাহীর রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

বরিশাল-চট্টগ্রামচট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে স্বাগতিক দল চার উইকেটে বরিশালকে হারিয়েছে। চট্টগ্রামের জয়ে সবচেয়ে বড় অবদান উদ্বোধনী ব্যাটসম্যান মাহবুবুল করিমের। ২৮১ বলে ১৮টি চারসহ ১৬২ রান করে ম্যাচসেরাও হয়েছেন তিনি।রোববার শেষ দিনে বিনা উইকেটে ১১৩ রান নিয়ে খেলতে নেমে ৪৪ রানের মধ্যে তিন উইকেট হারালেও মাহবুবুলের দৃঢ়তায় ছয় উইকেট হারিয়ে ২৯৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ফয়সাল হোসেন।

বরিশালের পক্ষে ১০২ রানে তিন উইকেট নেন বাঁহাতি স্পিনার মনির হোসেন।ঢাকা মেট্রো-রংপুরবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ১৮২ রানের জয়ের লক্ষ্যের সামনে দাঁড়িয়ে থাকা রংপুর ছয় উইকেটে ঢাকা মেট্রোকে হারিয়েছে।তিন উইকেটে ১১৩ রান নিয়ে দিন শুরু করা রংপুরের পক্ষে অর্ধশতক করেছেন মাহমুদুল হাসান (৫৩) ও সাইমন আহমেদ (অপরাজিত ৫২)।৪০ রানে দুই উইকেট নিয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার শরীফ উল্লাহ।ঢাকা-রাজশাহীবিকেএসপিতে রাজশাহীর ৯ উইকেটে ফেলে দিয়েও জিততে পারেনি ঢাকা। ৬০৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে খেলতে নামা রাজশাহীকে ড্র উপহার দিয়েছেন মুক্তার আলী ও দেলোয়ার হোসেন।দ্বিতীয় ইনিংসে রাজশাহীর নবম উইকেট পড়ার সময় খেলা শেষ হতে ৮ ওভার ২ বল বাকি ছিল।নয় নম্বরে নামা মুক্তার (১৯*) ও শেষ ব্যাটসম্যান দেলোয়ার (২৪*) ৩৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঢাকাকে জয়বঞ্চিত করেছেন।৯ উইকেটে ২৭২ রান করা রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন সাব্বির রুম্মান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান জুবায়ের আহমেদের।ঢাকার পক্ষে ৯৮ রানে চার উইকেট নেন নূর হোসেন। প্রথম ইনিংসেও চার উইকেট পেয়েছিলেন এই স্পিনার।প্রথম ইনিংসে ঢাকার রেকর্ড পাঁচ উইকেটে ৭৫৬ রানের জবাবে মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। তবে ৫৭৮ রানের বিশাল লিড পেলেও প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে আবার ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা।