২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনেই সিলেটকে হারিয়েছে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের গত রাউন্ডে ঢাকার বিপক্ষে এক দিন হাতে রেখেই জিতেছিল সিলেট। আর এবার সিলেটকে এক দিন হাতে রেখে ৯ উইকেটে হারালো খুলনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 03:32 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

৩ উইকেটে ১২৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা সিলেট আর ১৯ করতেই চতুর্থ উইকেট হারায়। প্যাভিলিয়নে ফেরেন সর্বোচ্চ ৪১ রান করা অলক কাপালী।

Image
ম্যাচ সেরা খুলনার জিয়াউর রহমান।

ম্যাচ সেরা খুলনার জিয়াউর রহমান।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় ২৪৫ রানেই থেমে যায় সিলেটের দ্বিতীয় ইনিংস। ৩৬ রান আসে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান রাজিন সালেহর ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসেও সিলেটকে অল্প রানে আটকে দিতে চারটি করে উইকেট নেন দুই স্পিনার নাহিদুল ইসলাম ও মুরাদ খান।

সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১২৩ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা।

ফলে দ্বিতীয় ইনিংসে খুলনার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭ রানের। এক উইকেট হারিয়েই সে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যাচ সেরা হয়েছেন ১৬৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলা খুলনার জিয়াউর রহমান।