২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের উপলব্ধি, এনামুলের লক্ষ্য

ওয়ানডেতে চাপের মুখে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের কাছাকাছি গিয়েও বার-বার হার মানতে হচ্ছে বাংলাদেশকে। কখনো-কখনো জয়ের সামনে দাঁড়িয়েও হেরে গেছে শেষ বলে গিয়ে। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া এনামুল হক মনে করেন, ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ভালো ‘ফিনিশার’ প্রয়োজন দলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:52 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার অনুশীলনে সতীর্থ নাসির হোসেনের সঙ্গে এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বৃহস্পতিবার অনুশীলনে সতীর্থ নাসির হোসেনের সঙ্গে এনামুল হক। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, “জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়ার হতাশা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি আমরা। ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ডের পর এবার শ্রীলঙ্কার সঙ্গেও একই পরিস্থিতিতে পড়তে হল আমাদের।”এই সমস্যার সমাধানও খুঁজে পেয়েছেন ক্রিকেটাঙ্গনে ডাক নাম ‘বিজয়’ নামেই বেশি পরিচিত এনামুল।“ক্রিজে যে-ই থাকুক তাকে খেলা শেষ করে আসা শিখতে হবে। গতকাল (বুধবার) আমি যে কাজটা করতে পারিনি। তাই এখন থেকে আমাদের লক্ষ্য ম্যাচ শেষ করে আসা। আশা করি এই শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতে টি-টোয়েন্টিতে আমরা জিততে পারব।”বুধবার স্বাগতিকদের জয়ের নায়ক হওয়ার সুযোগ ছিল তার সামনে। থিসারা পেরেরার করা শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৭ রান। এমন টান-টান উত্তেজনায় তিনটি চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন এনামুল। কিন্তু শেষ বলটি ফুলটস পেয়েও আউট হয়ে যান তিনি, বাংলাদেশ হেরে যায় মাত্র ২ রানে। যে আফসোস এখনো পোড়াচ্ছে তাকে।তবে এই হার থেকে শিক্ষা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, “শিখতে-শিখতেই অভিজ্ঞতা বাড়ে। জন্মগতভাবে কেউ ভাল ক্রিকেটার হয় না। নতুন হিসাবে আমিও কিছু শিখলাম। আগামীতে এমন পরিস্থিতিতে, এমন বল পেলে অন্যভাবে ব্যাট করব।”বুধবারের হতাশাকে পেছনে ফেলে শুক্রবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ সমতায় শেষ করার আত্মবিশ্বাস তরুণ এনামুলের কণ্ঠে।“আমরা দিন-দিন দুর্দান্ত টিম হয়ে উঠছি। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আমরা নিজেদের শতভাগ দিতে পারলে বিশ্বের যে কোনো দলকে হারানো সম্ভব। আর সেটা কালই হতে পারে।”