জাতীয় লিগে চট্টগ্রামের ফলো-অন
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম বিভাগের সামনে হারের আশঙ্কা। ঢাকা বিভাগের বিপক্ষে ফলো-অন করছে তারা।
ঢাকা-চট্টগ্রামপ্রথম রাউন্ডে শতক করেছিলেন শুভাগত হোম চৌধুরী। শুক্রবার রংপুর ক্রিকেট গ্রাউন্ডে আবার শতক করেছেন তিনি। তার ১০৮ রানের সুবাদে প্রথম ইনিংসে ঢাকার সংগ্রহ ৩৭৯ রান। শুভাগতর ১৩৩ বলের দারুণ ইনিংসটি ১৪টি চার ও একটি ছক্কায় সাজানো।৪৭ রানে চার উইকেট নিয়ে চট্টগ্রামের সবচেয়ে সফল বোলার আফতাব আহমেদ।জবাবে বাঁহাতি স্পিনার নাজমুল অপুর দুর্দান্ত বোলিংয়ে ১২৪ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের প্রথম ইনিংস। সর্বোচ্চ ৩৩ রান করেন ফয়সাল হোসেন। ২২ রানে চার উইকেট নেন অপু।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দুই উইকেটে ৩০ রান। ইনিংস হার এড়াতে আরো ২২৫ রান চাই চট্টগ্রামের।
খুলনা-রংপুর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন খুলনার প্রথম ইনিংসের সংগ্রহ ৪০৮ রান।
২৫৪ বলে ১৯টি চার ও এক ছক্কায় ১২৯ রান এসেছে তুষার ইমরানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান নিজামউদ্দিন রিপনের।
রংপুরের পক্ষে ৯৪ রানে চার উইকেট নিয়েছেন ডান হাতি পেসার আরিফুল হক।
জবাবে পাঁচ উইকেটে ১৬৭ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে রংপুর। সায়মন আহমেদ ৭২ রানে অপরাজিত। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেছেন আহমাদুল কবির।
২৩ রানে নিয়েছেন দুই উইকেট খুলনার ডানহাতি পেসার ডলার মাহমুদ।
রাজশাহী–বরিশাল
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহীর ৩৩০ রানের জবাবে ২৩১ রানে গুটিয়ে গেছে বরিশালের প্রথম ইনিংস।
বরিশালের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন কামরুল ইসলাম। বল হাতেও সফল এই পেসার ৬১ রানে তিন উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করা রাজশাহী সব মিলিয়ে ১২০ রানে এগিয়ে আছে।
ঢাকা মেট্রো-সিলেট
বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা মেট্রোর ৩১৫ রানের জবাবে তিন উইকেটে ১৬৩ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট।
৬১ রানে তিন উইকেট হারালেও অলক কাপালী ও রাজিন সালেহর ১০২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়িয়েছে সিলেট। অলক ৭২ ও রাজিন ৪৪ রানে অপরাজিত।
