প্রথম টেস্ট শতকে শামসুর
দ্বিতীয় টেস্টেই প্রথম শতকের দেখা পেয়েছেন শামসুর রহমান। সাজঘরে ফিরে যাওয়ার আগে ইমরুল কায়েসের সঙ্গে গড়ে গেছেন দ্বিতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি।
দ্বিতীয় টেস্টেই পেয়ে গেছেন ক্যারিয়ারে প্রথম শতক। স্বভাবতই উচ্ছ্বসিত শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দ্বিতীয় টেস্টেই পেয়ে গেছেন ক্যারিয়ারে প্রথম শতক। স্বভাবতই উচ্ছ্বসিত শামসুর রহমান। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
দ্বিতীয় টেস্টেই পেয়ে গেছেন ক্যারিয়ারে প্রথম শতক। হেলমেটে চুমু খেয়ে তারই উদযাপন শামসুর রহমানের। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দ্বিতীয় টেস্টেই পেয়ে গেছেন ক্যারিয়ারে প্রথম শতক। হেলমেটে চুমু খেয়ে তারই উদযাপন শামসুর রহমানের। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ক্যারিয়ারে প্রথম শতক পাওয়া শামসুর রহমান জড়িয়ে ধরে শুভেচ্ছা তখনও শতক না পাওয়া ইমরুল কায়েসের। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ক্যারিয়ারে প্রথম শতক পাওয়া শামসুর রহমান জড়িয়ে ধরে শুভেচ্ছা তখনও শতক না পাওয়া ইমরুল কায়েসের। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্ন-বিরতির পরপরই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে কাভার ড্রাইভে চার মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম তিন অঙ্কে পৌঁছান শামসুর।
১৮১ বলে শতক পৌঁছানোর পথে ১০টি চার ও ১টি ছক্কা হাঁকান শামসুর। শতকে পৌঁছানোর পর অবশ্য বেশিক্ষণ টেকেননি তিনি। অজন্তা মেন্ডিসের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করেন তিনি।
এ রান করার পথে ইমরুল কায়েসের সঙ্গে ২৩২ রানের চমৎকার জুটি উপহার দেন শামসুর। দ্বিতীয় উইকেটে এটি বাংলাদেশের সেরা জুটি। ২০১০ সালের জানুয়ারিতে ঢাকা টেস্টে ভারতের বিপক্ষে তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকের ২০০ ছিল আগের সেরা।
শামসুর-ইমরুলের ২৩২ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে পঞ্চম উইকেটে মোহাম্মদ আশরাফুল-মুশফিকুর রহিমের ২৬৭ রান বাংলাদেশের সেরা।
৪৫ রান নিয়ে খেলা শুরু করেন শামসুর। দিনের পঞ্চম ওভারের প্রথম বলে অর্ধশতকে পৌঁছান তিনি।
৮৩ বলের অর্ধশতকটি আসে কিথুরুয়ান পেরেরার বলে এক রান নিয়ে। এ সময় পাঁচটি চার আসে তার ব্যাট থেকে।
প্রথম শতকে পৌঁছানোর পর নিজেকে বেশ গুটিয়ে নিয়েছিলেন তিনি। এসময় ভালো বল সমীহ করলেও বাজে বলকে চার-ছক্কা বানাতে কোনো ভুল করেননি।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতকটি পেয়ে যেতে পারতেন নিজের দ্বিতীয় ওয়ানডেতেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিলেও শামসুর ফিরেছিলেন ৯৬ রানে।
সে কারণেই হয়তো ছক্কা মেরে নব্বইয়ের ঘরে গিয়ে অনেকটাই সতর্ক হয়ে পড়েন তিনি। দলকে ১ উইকেটে ২০১ রানের দৃঢ় অবস্থানে রেখে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় শামসুর অপরাজিত ছিলেন ৯৩ রানে।