ভারতের বিপক্ষে টেস্টে অপরিবর্তিত কিউই দল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতা নিউ জিল্যান্ড দলই থাকছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
রোববার এই নিউ জিল্যান্ড দল ঘোষণা করা হয়। নির্বাচকরা অবশ্য রস টেইলরের বিকল্প হিসেবে দলের সঙ্গে রাখছেন ব্যাটসম্যান জেসি রাইডারকে। এই টেস্ট সিরিজ চলার সময় টেইলরের দ্বিতীয় সন্তান ভুমিষ্ঠ হওয়ার কথা।
আগামী ৬ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথমটি। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ড টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডজ ব্রেসওয়েল, পিটার ফুলটন, হামিশ রাদারফোর্ড, জেসি রাইডার, ইস সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
