২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকে পেরেরার ৫ রানের আক্ষেপ

আর মাত্র ৫ রান করতে পারলে অভিষেক টেস্টে শতকের আনন্দে মেতে উঠতে পারতেন দিলরুয়ান পেরেরা। ৯ রানের জন্য শতকবঞ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তবে তাদের দল শ্রীলঙ্কা শারজায় তৃতীয় ও শেষ টেস্টে সুদৃঢ় অবস্থানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 12:46 AM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪২৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অতিথিরা। দিনশেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ১৯।শারজা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে ২২০ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কানরা মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত একটাই উইকেট হারিয়েছে।২৮ রান নিয়ে দিন শুরু করা প্রসন্ন জয়াবর্ধনেকে (৩৫) জুনায়েদ খানের ক্যাচ বানিয়ে প্রথম সেশনে দলকে একমাত্র সাফল্য এনে দেন অভিষেকের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পাওয়া পেসার মোহাম্মদ তালহা। ম্যাথিউস ও প্রসন্নর ষষ্ঠ উইকেট জুটির অবদান ৭৩ রান।এর পরেই শ্রীলঙ্কার সেরা জুটির জন্ম। সপ্তম উইকেটের যে জুটিতে পেরেরাকে নিয়ে ১১২ রান যোগ করেছেন ম্যাথিউস।আবুধাবিতে অমীমাংসিত প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫৭ রান করলেও প্রথম ইনিংসে ম্যাথিউসের ব্যাট থেকে ৯১ রান এসেছিল। শুক্রবার আরো একবার ৯১ রান করে জুনায়েদের বলে আহমেদ শেহজাদকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে শ্রীলঙ্কার অধিনায়ককে। ২৫৬ বলের ইনিংসটিতে চার ৫টি, আর ছক্কা একটি।ম্যাথিউসকে ফেরানোর পরের বলে রঙ্গনা হেরাথকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন জুনায়েদ। তবে তার পরের সাফল্যের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে পাকিস্তানকে।শামিন্দা এরাঙ্গাকে (অপরাজিত ২৫) নিয়ে ৭২ রানের আরেকটি মূল্যবান জুটি গড়ে শ্রীলঙ্কাকে চার শ’র ওপরে নিয়ে গেছেন পেরেরা।পেরেরার শতকটা মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার। কিন্তু ৯৫ রানে দাঁড়িয়ে চরম ভুল করেন তিনি, তালহার বল হুক করতে গিয়ে ধরা পড়েন ডিপ ফাইন-লেগ ফিল্ডার জুনায়েদের হাতে। পেরেরার ২৪৭ বলের আক্ষেপভরা ইনিংস সাজানো ছিল ১২টি চার ও দুটি ছক্কায়।তবে একটুর জন্য শতক না পেলেও হতাশায় ভেঙ্গে পড়েননি তিনি। দিনের খেলা শেষ হওয়ার পর অফস্পিনার হিসেবে প্রথম একাদশে সুযোগ পাওয়া পেরেরা বলেন, “৯৫ করতে পেরে আমি সত্যিই খুশি। শতক না পেয়ে কিছুটা খারাপ লাগছে। তবে পাকিস্তান দলে বিশ্ব মানের দুজন স্পিনারের কথা বিবেচনা করলে এটা অবশ্যই বড় অর্জন।”সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪২৮/৯ ডিক্লে. (করুনারত্নে ৩৪, সিলভা ১৭, সাঙ্গাকারা ৫২, জয়াবর্ধনে ৪৭, চান্দিমাল ১১, ম্যাথিউস ৯১, প্রসন্ন ৩৫, পেরেরা ৯৫, হেরাথ ০, এরাঙ্গা ২৫*, লাকমল ৩*; জুনায়েদ ৩/৮১, তালহা ৩/৯৯, আজমল ২/১২০, রেহমান ১/১০১)পাকিস্তান প্রথম ইনিংস: ১৯/০ (মনজুর ১৪*, শেহজাদ ৫*)।