২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড যুগের অবসান দেখছেন ফ্লাওয়ার

অস্ট্রেলিয়ায় শোচনীয়ভাবে সিরিজের পাঁচটি টেস্টেই হেরে কেবল অ্যাশেজই খোয়ায়নি ইংল্যান্ড, শেষ হয়েছে একটি যুগেরও। এমনটাই মনে করেন দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 02:51 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সিডনি টেস্ট হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ছবি: রয়টার্স সিডনি টেস্ট হেরে হতাশ ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ছবি: রয়টার্স

সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা। অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা।

৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। ৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

সিডনিতে শেষ টেস্টে ২৮১ রানে হেরে শোচনীয় একটি অ্যাশেজ শেষ করলো ইংল্যান্ড। দলের কোচ ফ্লাওয়ার বলেন, "নতুন করে শুরু করতে হবে। মনে হচ্ছে, একটা যুগের অবসান হলো।"

২০১১ সালের অগাস্টে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এসেছিল ইংল্যান্ড। ২০১৩ সালে ৩-০ ব্যবধানে অ্যাশেজ জিতে নেয় তারা, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়।

এরপর অস্ট্রেলিয়ায় 'ফেভারিট' হিসেবে এসে 'হোয়াইটওয়াশ' হলো অতিথিরা।

তবে এর পরেও কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক তারকা ব্যাটসম্যান ফ্লাওয়ার।

ইংল্যান্ড দলের পারফরম্যান্সে অধিনায়ক কুকের মত তিনিও ক্ষুব্ধ জানিয়ে ফ্লাওয়ার বলেন, “আমাদের অনেক উন্নতি করতে হবে। যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো, ততই ভালো।”

২০১৫ সালের অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের খুব বেশি টেস্ট নেই। তবে টেস্ট দল নিয়ে ভাবার জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না বলে মনে করেন ফ্লাওয়ার। এখনই ভুলগুলো বের করে দলকে কক্ষপথে ফেরানোর কাজ শুরুর ব্যাপারেই বেশি আগ্রহী তিনি।

অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুক।

অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুক।

অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুক।

অধিনায়কত্ব হারানোর ঝুঁকিতে আছেন অ্যালেস্টার কুকও। মাত্র তিন দিনেই সিডনি টেস্ট হেরে গেলেও হাল ছেড়ে দেয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

সিডনি টেস্টের তৃতীয় দিন তিন ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় ইনিংসে ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড দল।

কুক বলেন, “আমার মনে হয় না আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। এটা ছিল সাড়ে চার টেস্টের চাপের সমন্বয়।”

তবে কুকের সঙ্গে দ্বিমত পোষণ করলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা।

সিরিজ শেষে এক প্রতিক্রিয়ায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, “ইংল্যান্ড কেমন খেলেছে বর্ণনা করতে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলছি। এটা ছিল করুণ- হারজিৎ থাকেই কিন্তু হারেরও তো একটা ধরন থাকে।”

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উচ্ছ্বাস

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উচ্ছ্বাস

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উচ্ছ্বাস

এর আগে ইংল্যান্ডের কোনো দলকে হাল ছাড়তে দেখেননি বলে মন্তব্য করে ভন বলেন, “এবার দেখলাম ইংল্যান্ডের কোনো দল হাল ছেড়ে দিল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা কোনো রকমের ছন্দেই ছিলেন না।”

সিরিজে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান তিনশ’ রানও করতে পারেননি। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার প্রথম সাত ব্যাটসম্যানের ছয় জনই তিনশ’র বেশি রান করেছেন। স্বাগতিকদের ১০ শতকের বিপরীতে ইংল্যান্ডের শতক কেবল একটি।

ইংল্যান্ডের সাসেক ব্যাটসম্যান জিওফ বয়কট বলেন, “এটা বেদনাদায়ক- এটা লজ্জাজনক। এটা আগেরবারের (২০০৬-০৭ মৌসুমে) ৫-০ ব্যবধানে হারের চেয়েও খারাপ। কারণ তখন ওদের (গ্লেন) ম্যাকগ্রা, (শেন) ওয়ার্ন এবং (অ্যাডাম) গিলক্রিস্টের মতো অসাধারণ সব ক্রিকেটার ছিল। ইংল্যান্ড দল ভেঙ্গে পড়েছে।”