২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত ক্লার্ক, কুকের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

অস্ট্রেলিয়ার কাছে ‘হোয়াইটওয়াশ’ হয়ে ইংল্যান্ড এখন তলানিতে। তবে লজ্জাজনক এই সিরিজ হারের পরও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন। ইংল্যান্ডকে ‘হোয়াইটওয়াশ’ করার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদযাপন।

সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। সিডনিতে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে বয়েড র‌্যাঙ্কিনকে ফিরিয়ে দেওয়ার পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের উল্লাস। তৃতীয়বারের মতো ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া।

অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা। অ্যাশেজের শিরোপা হাতে অস্ট্রেলীয়দের উল্লাস। টানা তিনটি অ্যাশেজ হারের পর শিরোপা পুনরুদ্ধার করলো তারা।

৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কর বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক। ৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কর বিতরণী অনুষ্ঠানে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক।

সিডনি টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে (৭) কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত পেসার মিচেল জনসন। ৪০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। সিডনি টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুককে (৭) কট বিহাইন্ড করে উচ্ছ্বসিত পেসার মিচেল জনসন। ৪০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ায় 'হোয়াইটওয়াশ' ইংল্যান্ড

সিডনিতে শেষ টেস্ট তিন দিনেই হারের পর কুক বলেন, “যখন তুমি তলানিতে নেমে যাও তখন কেবল ওপরে উঠার পথই থাকে। ২০০৬-০৭ মৌসুমে এমনটাই ঘটেছিল। কঠোর পরিশ্রম করে আমরা তখন ঘুরে দাঁড়িয়েছিলাম।”

৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিমর্ষ কুক।

৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিমর্ষ কুক।

৫-০ ব্যবধানে সিরিজ হারার পর অ্যাশেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিমর্ষ কুক।

“আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কোথায় পৌঁছাতে চাই তা দেখতে হবে। ইংল্যান্ড দলে অনেক প্রতিভা রয়েছে। তবে এই পাঁচ খেলায় আমরা তা দেখাতে পারিনি”, যোগ করেন ইংল্যান্ড অধিনায়ক।

সামনে থেকেই দলকে নেতৃত্ব দিতে চান জানিয়ে কুক বলেন, “আমাকে সুযোগ দেয়া হবে কি না সেই সিদ্ধান্ত আমার নয়, তবে আমি চেষ্টা করতে চাই।”

সিরিজের সব ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে উড়ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। সম্মিলিত প্রচেষ্টায় জয় এলেও অ্যাশেজ জয়ের নায়ক মিচেল জনসনের কথা আলাদা করেই বলেছেন তিনি।

১৩.৯৭ গড়ে ৩৭ উইকেট নিয়ে সিরিজ সেরা মিচেল জনসনকে সাবেক সতীর্থ গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি, ব্রেট লিদের কাতারেই দেখেন ক্লার্ক।

“তিনি অনেকদিন ধরেই অবিশ্বাস্য বোলার। তার বোলিং এখন অনেক বেশি আগ্রাসী। এই গতিতে বল করে যাওয়া একটি ব্যাপার, কিন্তু প্রতিটি ইনিংসেই তা করে যাওয়া অবিশ্বাস্য অর্জন।”

সিরিজের শুরুতে গ্যাবায় নিজের প্রথম স্পেলটি করার সময় স্নায়ু চাপে ভুগছিলেন জনসন। তবে শুরুর চাপ কাটিয়ে ছন্দে ফিরতে বেশি সময় নেননি এই বাঁহাতি পেসার।

“আমি মাইকেলের পরিকল্পনা সহায়তা করেছি। জানতাম, আমাকে ছোট ছোট স্পেলে বল করানো হবে। এতে আমি আরো আগ্রাসী থাকতে পারবো, এবং ব্যাটসম্যানদের জন্য কাজটা খুব কঠিন করে তুলতে পারবো। প্রথম টেস্টে এটাই গতি নির্ধারণ করে দিয়েছিল।”

কুককে আউট করে উচ্ছ্বসিত জনসন।

কুককে আউট করে উচ্ছ্বসিত জনসন।

কুককে আউট করে উচ্ছ্বসিত জনসন।

প্রথম টেস্টে ৩৮১ রানের বিশাল জয়ের পর পরের দুই ম্যাচে ২১৮ ও ১৫০ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর মেলবোর্নে আট উইকেটে জিতে প্রতিপক্ষকে 'হোয়াইটওয়াশ' করার দ্বারপ্রান্তে পৌঁছে যায় মাইকেল ক্লার্কের দল।

সিডনিতে শেষ টেস্ট মাত্র তিন দিনেই ২৮১ রানে জিতে তৃতীয়বার ইংল্যান্ডকে সিরিজে ৫-০ ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।