২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করলো বিসিবি

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 09:16 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “বিসিবির পরিচালক মাহবুব আনাম ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা নিরাপত্তা পরিস্থিতি এবং আমাদের পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেছেন।”

বিসিবির নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাংলাদেশ সফরে না আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা দলের বাংলাদেশে আসার কথা।