ক্যালিসের টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়
সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের বিদায়ী টেস্টের পঞ্চম দিন ভারতকে ১০ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে শতরানের অনবদ্য ইনিংস খেলে আউট হন জ্যাক ক্যালিস। প্যাভিলিয়নে ফেরার পথে সতীর্থের মাথায় চুমু দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ছবি: রয়টার্স টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে শতরানের অনবদ্য ইনিংস খেলে আউট হন জ্যাক ক্যালিস। প্যাভিলিয়নে ফেরার পথে সতীর্থের মাথায় চুমু দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ছবি: রয়টার্স
ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স ডারবানে জীবনের শেষ টেস্টের প্রথম ইনিংসে শতরানের ইনিংস গড়ে ব্যাট উঁচু করে প্যাভিলিয়নে ফিরছেন জ্যাক ক্যালিস। ছবি: রয়টার্স
দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন ক্যালিস
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।ডারবান টেস্টের প্রথম দিনটি ভারত ভালো কাটালেও ক্যালিসের নেতৃত্বে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের হাতে নেয় দক্ষিণ আফ্রিকা। ১৬৬তম টেস্ট খেলতে নামা ক্যালিসের ১১৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫০০ রান করে ১৬৬ রানের বড় লিড নেয় স্বাগতিকরা।৪৫তম টেস্ট শতকে পৌঁছানোর পাশাপাশি ভারতীয় ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে পেছনে ফেলে সর্বকালের সেরা রান সংগ্রাহকদের তালিকার তৃতীয় স্থানে উঠে আসেন ক্যালিস।ডারবানের কিংসমিডে ২ উইকেটে ৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। দিনের প্রথম বলেই বিরাট কোহলি এবং কোনো রান যোগ না হতেই চেতেশ্বর পুজারার বিদায়ে শুরুতেই ধাক্কা খায় অতিথিরা।অজিঙ্কা রাহানে ছাড়া আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারায় চা-বিরতির কিছুক্ষণ আগে ২২৩ রানে অলআউট হয়ে যায় ভারত।শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরা রাহানে মাত্র ৪ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন। ১৫৭ বলে ১১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯৬ রান করেন তিনি।৭৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার রবিন পিটারসন। তিনটি করে উইকেট নেন ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডার।জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট হারায়নি ডারবানে আগের চার টেস্টে হারা দক্ষিণ আফ্রিকা।আলভিরো পিটারসেন ৩১ ও গ্রায়েম স্মিথ ২৭ রানে অপরাজিত থাকেন।ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে ৬ উইকেটসহ ৯ উইকেট নেয়া স্টেইন।সংক্ষিপ্ত স্কোর:ভারত: ৩৩৪ (বিজয় ৯৭, পুজারা ৭০, রাহানে ৫১*; স্টেইন ৬/১০০, মরকেল ৩/৫০) ও ২২৩ (ধাওয়ান ১৯, বিজয় ৬, পুজারা ৩২, কোহলি ১১, রোহিত ২৫, রাহানে ৯৬, ধোনি ১৫, জাদেজা ৮, জহির ৩, ইশান্ত ১, সামি ১* পিটারসন ৪/৭৪, ফিল্যান্ডার ৩/৪৩, স্টেইন ৩/৪৭)দক্ষিণ আফ্রিকা: ৫০০ (ক্যালিস ১১৫, ডি ভিলিয়ার্স ৭৪, পিটারসন ৬১; জাদেজা ৬/১৩৮) ও ৫৮/০ (স্মিথ ২৭*, পিটারসেন ৩১*)ম্যাচ সেরা: ডেল স্টেইন।সিরিজ সেরা: এবি ডি ভিলিয়ার্স।
