২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজের কাছে আবার শীর্ষস্থান হারালেন সাকিব

আবারো ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ খেলে সাকিবকে সরিয়ে এ তালিকার শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 12:00 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

সিরিজে তিনটি শতকসহ ব্যাক্তিগত সর্বোচ্চ ৪৪৮ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে সেরা হয়েছেন এই অলরাউন্ডার।

সবার উপরে উঠে আসা হাফিজের পয়েন্ট ৪১১। আর সাকিবের পয়েন্ট ৩৭৬।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে আছেন হাফিজ।

এ বছরের শুরু থেকেই অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে শুরু হয় ‘মিউজিকাল চেয়ার’ প্রতিযোগিতা। একে অন্যকে হটিয়ে একাধিকবার শীর্ষে উঠেন সাকিব ও হাফিজ।