টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দল হংকং-নেদারল্যান্ডস
শেষ দুই দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে হংকং ও নেদারল্যান্ডস।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
28 Nov 2013, 08:46 PM
Updated :
23 Aug 2022, 07:21 PM
আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় এর আগে আয়ারল্যান্ড, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ নিশ্চিত করে।
বৃহস্পতিবার আবু ধাবিতে বাছাই পর্বের খেলায় পাপুয়া নিউ গিনিকে ২৯ রানে হারানোয় বাংলাদেশের টিকেট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায় হংকংয়ের। এবারই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে তারা।
স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশে আসার সুযোগ পাওয়া নেদারল্যান্ডস অবশ্য বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় বেশ ঋদ্ধ। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে তারা।
ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশেরও আগে, ১৯৯৬ সালে। এরপর ২০০৩, ২০০৭ ও ২০১১ সালে টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপে দেখা গেছে ডাচদের। যদিও কোনো বারই প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই দল হংকং-নেদারল্যান্ডস
শেষ দুই দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে হংকং ও নেদারল্যান্ডস।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:৪৬, ২৮ নভেম্বর ২০১৩ | আপডেট: ১৯:২১, ২৩ আগস্ট ২০২২