ক্রিকেট লিগে 'ফাইনাল'
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ‘অলিখিত ফাইনাল’ নিয়ে রোমাঞ্চিত গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর।
১৪ খেলা শেষে গাজী ট্যাঙ্ক ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট সমান ২০। তাই শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে বিজয়ীই হবে এবারের চ্যাম্পিয়ন।
দুই দলই ভালো ক্রিকেট খেলছে বলে শুক্রবার জমজমাট লড়াইয়ের আশা গাজী ট্যাঙ্কের অধিনায়ক মাহমুদুল্লাহর।
“আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি এবং ওরাও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। স্নায়ু চাপ সামলে রেখে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইতিবাচক ফলাফল সম্ভব।”
“প্রাইম দোলেশ্বরকে ছোট দল বলবো না। ‘টিম স্পিরিট’ ভালো ছিল বলেই ওরা ভালো ক্রিকেট খেলছে। টিম কম্বিনেশনও ভালো।”
ইমরুল কায়েস, রকিবুল হাসান নিয়মিত পারফরম করলেও ওয়েন মর্গান ও রায়ান টেন ডেসকাটের উপস্থিতি গাজী ট্যাঙ্কের শক্তি অনেকখানি বাড়িয়েছে বলে মনে করেন মাহমুদুল্লাহ।
পেসার রুবেল হোসেন, বাঁহাতি স্পিনার আরাফাত সানি, নাঈম ইসলাম জুনিয়রের উপিস্থিতিতে বোলিং আক্রমণও যথেস্ট ধারালো গত আসরের রার্নাসআপ দলটির।
ফরহাদ রেজা (ফাইল ছবি)
“ওরা আমোদের চেয়ে অনেক ভালো দল। আমাদের দলটায় বড় নামের খেলোয়াড় হয়তো নেই। যারা আছে তারা সবাই কিন্তু ঘরোয়া ক্রিকেটের নিয়মিতই ভালো খেলেন। সবচেয়ে আশার কথা সবাই অবদান রাখছে। নিজেদের সেরা খেলাটা খেললে ওদের আবার হারানো সম্ভব।”
“আমাদের দলটি দারুণ ঐক্যবদ্ধ। একতার জন্যই আজ আমরা এখানে (অলিখিত ফাইনালে)। আমাদের ওপর কোনো চাপ নেই। নির্ভার হয়েই মাঠে নামবো”, যোগ করেন তিনি।
শুক্রবার লিগের শেষ দিনের অন্য দুটি ম্যাচে মোহামেডান খেলবে প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।
