২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরকে হারিয়েছে শেখ জামাল

ঢাকা ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৬ উইকেটে হারিয়ে সুপার সিক্সে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 04:12 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে ১৯০ রানে অলআউট হয়ে যায় খেলাঘর।

সর্বোচ্চ ৪৪ রান স্টিভেন মুলানির। এছাড়া দুই উদ্বোধনী ব্যাটনসম্যান মাইকেল ভ্যানডর্ট ৪০ ও নিয়াজ মোর্শেদ ৩০ রান করেন।

২২ রানে ৪ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার ইলিয়াস সানি হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। এছাড়া অ্যাঞ্জেলো পেরেরা ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

জবাবে ৩৫ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল।

সর্বোচ্চ ৮৮ রান দিলশান মুনাবিরার। শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানের ৮১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ৩১ ও জুনায়েদ সিদ্দিক ২২ রান করেন।

৯ খেলায় এটি শেখ জামালের পঞ্চম জয়। অন্যদিকে সমান খেলায় খেলাঘরের এটি অষ্টম হার।