২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ঢাকা টেস্ট

স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবে ঢাকা টেস্ট। তাদের জন্য শহীদ জুয়েল স্ট্যান্ড উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 12:43 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে পরবর্তী খেলা দেখতে স্কুলের পোশাক পড়ে আসতে হবে শিক্ষার্থীদের।

স্কুলের পরিচয় পত্র দেখিয়ে শহীদ জুয়েল স্ট্যান্ডে ঢুকতে পারবে শিক্ষার্থীরা।

উত্তর দিকের ২১ ও ২২ নম্বর গেট খোলা থাকবে শিক্ষার্থীদের জন্য। তবে স্কুল ব্যাগ নিয়ে স্টেডিয়ামে আসা যাবে না।