কুমিরের সঙ্গে রাত্রিযাপন!
খাটের নিচে ১৫০ কেজি ওজনের জ্যান্ত একটা কুমির। আর তার উপর দিব্যি ঘুমিয়ে পুরো একটা রাত কাটিয়ে দিলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গাই হুইটাল।
যদিও তার কিছুই জানতেন না ৪০ বছর বয়সী সাবেক এই অলরাউন্ডার।
ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের হুমানি হোটেলে। হুইটাল ঐ হোটেলটির অন্যতম একজন পরিচালক।
সবার অজান্তে বিশালাকায় ঐ কুমিরটি হোটেলের মধ্যে ঢুঁকে পড়ে। হুইটালের বিছানার নিচে কাটিয়ে দেয় পুরোটা রাত। সকাল হওয়ার আগপর্যন্ত যার কিছুই বুঝতে পারেননি তিনি।
স্থানীয় পত্রিকা ডেইলি স্টারের খবর মতে, কুমিরটির উপস্থিতির বিষয়ে প্রথম তিনি জানতে পারেন হোটেল পরিচারিকার চিৎকার শুনে। সেসময় রান্নাঘরে বসে নাস্তা করছিলেন হুইটাল।
চিৎকার শুনে রুমে প্রবেশ করে হুইটাল দেখতে পান, তার বিছানার নিচে বিশাল আকারের কুমিরটি শুয়ে আছে।
