২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই লক্ষ্য নিয়ে মোহামেডানে থারাঙ্গা

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ছন্দে নেই উপুল থারাঙ্গা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ তাই তার কাছে রানে ফেরার মঞ্চ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 10:05 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে খেলতে আসা শ্রীলঙ্কার এই উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, ছন্দে ফেরার পাশাপাশি দলকে শিরোপা এনে দেয়াও তার লক্ষ্য।

থারাঙ্গার সঙ্গে মোহামেডানে খেলবেন শ্রীলঙ্কার আরেক উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান এবং আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী। সর্বশেষ ৬ ওয়ানডেতে সব মিলিয়ে মাত্র ৬৮ রান করা থারাঙ্গা বলেন, “অনেক দিন ধরে রান পাচ্ছি না। এখানে তাই রান করতে চাই। ধারাবাহিকভাবে ভালো খেলে আত্মবিশ্বাস ফিরে পেতে চাই। প্রিমিয়ার লিগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বলে শুনেছি। মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা শিরোপা জয়ের লক্ষ্যে খেলবো।” বৃহস্পতিবার বগুড়ায় প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডানের প্রথম ম্যাচ।