২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিঞ্চ, মার্শের শতকে অস্ট্রেলিয়ার বড় জয়

অ্যারন ফিঞ্চ ও শন মার্শের শতকে স্কটল্যান্ডকে একমাত্র ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 11:27 PM

Updated : 25 Apr 2022, 07:12 PM

মঙ্গলবার এডিনবার্গের গ্রাঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া।

মার্শের সঙ্গে ফিঞ্চের ২৪৬ রানের উদ্বোধনী জুটিতে অস্ট্রেলিয়ার সহজ জয়ের ভিত রচিত হয়। মাজিদ হকের বলে ফিঞ্চ ফ্রেডি কোলম্যানের ক্যাচে পরিনত হলে ভাঙ্গে ২৩০ বল স্থায়ী জুটি।

ক'দিন আগেই টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের রেকর্ড গড়া ফিঞ্চের এটাই প্রথম ওয়ানডে শতক। ১৪৮ রান করা ফিঞ্চের ১১৬ বলের ইনিংসে ১৬টি চার ৭টি বিশাল ছক্কা।

দ্বিতীয় উইকেটে শেন ওয়াটসনের (২৪ বলে ৩৭) সঙ্গে ১০১ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন তৃতীয় শতকে পৌঁছানো মার্শ। ৪৮তম ওভারে বিদায় নেয়ার আগে ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। তার ১৪৯ বলের ইনিংসটি ১৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো।

জবাবে ৪৩ ওভার ৫ বলে ১৬২ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

২ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো স্কটল্যান্ড কোনোমতে দেড়শ' পেরুয়। সর্বোচ্চ ৩৯ রান আসে ম্যাট মাচানের ব্যাট থেকে।

৩৬ রানে ৪ উইকেট নিয়ে মিচেল জনসন অস্ট্রেলিয়ার সেরা বোলার।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া
: ৫০ ওভারে ৩৬২/৩ (ফিঞ্চ ১৪৮, মার্শ ১৫১, ওয়াটসন ৩৭, ক্লার্ক ৪*, বেইলি ১০*; ওয়ার্ডল ২/৬৯, মাজিদ ১/৫২)

স্কটল্যান্ড: ৪৩.৫ ওভারে ১৬২ (গার্ডিনার ১, কোলম্যান ০, মাচান ৩৯, মমসেন ৮, ম্যাকলিয়ড ২৪, ব্যারিংটন ৬, মার্ফি ১১, মাজিদ ২৫, গৌডি ২৩, ডারমান্ড ৮, ওয়ার্ডল ০*; জনসন ৪/৩৬, ফকনার ২/৩২, ম্যাককে ১/১৮, ভোগস ১/২৩, ফাওয়াদ ১/৩৯)