২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা

বৃষ্টির কবলে পড়েছে বিসিবি লাল ও বিসিবি সবুজের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন। মঙ্গলবারের খেলা শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে সবুজ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬৩ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ে সবুজ দলের শুরুটা মোটেও ভালো হয়নি।

রকিবুল হাসানের (১৭) সঙ্গে ৪৫ ও এবং মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে ৪৮ রানের অবিচ্ছিন্ন দুটি জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিক ৬৯ ও মেহরাব ৯ রানে ব্যাট করছেন।

৩৬ রানে সবুজ দলের চারটি উইকেটই নিয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

বৃষ্টির বাধায় প্রথম দিন ৬৪ ওভারের বেশি খেলা হতে পারেনি।

প্রায় চার বছর পর টেস্টে ফেরার স্বপ্ন নিয়ে এই ম্যাচে খেলছেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। ১টি মেডেনসহ ১০ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ২৬ রান দিয়েছেন তিনি।

১০ সেপ্টেম্বর থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে। তার আগে এই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের বড় দৈর্ঘ্যের ক্রিকেটে পরখ করে নিচ্ছেন নির্বাচকরা।

অক্টোবরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে নিউ জিল্যান্ড।