ওয়ানডে সিরিজ পাকিস্তানের
তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে সহজেই ১০৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।
শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ৬৬ রানের উদ্বোধনী জুটি উপহার দেন নাসির জামশেদ (৩৮) ও আহমেদ শেহজাদ (৫৪)।
এরপর উমর আমিনের (৩৩) সঙ্গে ৫১ ও সরফরাজ আহমেদের (২২) সঙ্গে ৪৮ রানের দুটি ভালো জুটি গড়ে অতিথিদের ৬ উইকেটে ২৬০ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ম্যাচ সেরা মিসবাহ-উল-হকের (৬৭)।
পাকিস্তান
