২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমার্জিং কাপে বাংলাদেশের জয়

এসিসি ইমার্জিং টিম কাপে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার সকালে কালাং গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে ১২১ রানে অলআউট হয়ে যায় সিঙ্গাপুর। সর্বোচ্চ ৩৭ রান অনীশ পারামের। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান এসেছে আন্দ্রে ডি ল্যাঙ্গয়ের ব্যাট থেকে।

২৫ রানে ৪ উইকেট নিয়ে নুর হোসেন বাংলাদেশের সেরা বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও এই লেগস্পিনার।

জবাবে ২৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে মিথুন আলীর (৪৩) সঙ্গে সৌম্য সরকারের ৯৫ রানের জুটি অতিথিদের সহজ জয়ের ভিত গড়ে দেয়। ৬৫ রানে অপরাজিত সৌম্যর ৮১ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২টি বিশাল ছক্কা।

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল।

সংক্ষিপ্ত স্কোর:

সিঙ্গাপুর: ৪৭.১ ওভারে ১২১ (ডি ল্যাঙ্গ ১৯, সূর্যবংশী ১৫, কুমারাঙ্গে ১৭, পারাম ৩৭, সিন্দে ১, গজনভী ৬, অভিরাজ ৪, সাদ ০, শোয়েব ৮, মাহবুব ৬, ইরফান ২*; নুর ৪/২৫, তাইজুল ২/১৯, সাব্বির ২/২৪, মাহমুদুল ১/২৪)

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ২৬.৪ ওভারে ১২২/২ (সৌম্য ৬৫*, রনি ৬, মিথুন ৪৩, লিটন ২*; সূর্যবংশী ১/১২, সাদ ১/২০)

ম্যাচ সেরা: নুর হোসেন।