২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের দলের দ্বিতীয় হার

অ্যান্টিগা হকসবিলসের কাছে ৩৩ রানে হেরেছে তামিম ইকবালের দল সেন্ট লুসিয়া জুকস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 10:28 AM

Updated : 13 Oct 2022, 02:54 PM

ক্যারিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে তিন খেলায় এটি তামিমের দলের দ্বিতীয় হার।

মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকালে) প্রতিপক্ষের মাঠ গ্রস আইলেটের বশেজো স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করে অ্যান্টিগা।

সর্বোচ্চ ৩৬ রান উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসের। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে ডেভন টমাসের ব্যাট থেকে।

সেন্ট লুসিয়ার পক্ষে অ্যালবি মরকেল ২৭ রানে ২ উইকেট নেন।

জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের বেশি করতে পারেনি সেন্ট লুসিয়া।

স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ রান তামিমের (৩৯ বলে ৩৩)। এগারোতম ওভারের প্রথম বলে তামিম বোল্ড হয়ে যাওয়ার নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি সেন্ট লুসিয়া।

২৫ রানে অপরাজিত থাকেন আট নম্বর ব্যাটসম্যান লিয়াম সেবাস্টিয়ান।

১০ রানে ৩ উইকেট নিয়ে অ্যান্টিগার সেরা বোলার অধিনায়ক মারলন স্যামুয়েলস।