২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে অনিয়ন্স

ডারহামে অ্যাশেজের চতুর্থ টেস্টের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন পেসার গ্রাহাম অনিয়ন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

১৩ সদস্যের দলে টিকে গেছেন ক্রিস ট্রেমলেট। তবে বাদ পড়েছেন মন্টি পানেসার ও জেমস টেইলর। মাত্র আগের টেস্টেই ডাক পেয়েছিলেন এই দুই ক্রিকেটার, তবে একাদশে সুযোগ পাননি।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ৩০ বছর বয়স্ক অনিয়ন্স।

এ মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২০.৭৭ গড়ে ৪৪টি উইকেট নিয়েছেন অনিয়ন্স। অ্যাশেজের প্রথম দুই টেস্টে তিনি দলে থাকলেও খেলার সুযোগ পাননি কোনো ম্যাচেই। তৃতীয় টেস্টে বাদ পড়ার পর আবার চতুর্থ টেস্টে ফিরলেন। 'হোম গ্রাউন্ড' –এ মূল একাদশে খেলার জোর সম্ভবনা আছে তার।

সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় টেস্ট ড্র হওয়ায় অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত হয়ে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে আছে ২-০ ব্যবধানে।

চতুর্থ টেস্টের ইংল্যান্ড দল:

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ট্রেমলেট ও গ্রাহাম অনিয়ন্স।