২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজ্যসভায় টেন্ডুলকার

ভারতের রাজ্যসভার অধিবেশনে যোগ দিয়েছেন ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক সচীন টেন্ডুলকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

Image
রাজ্যসভায় সচীন টেন্ডুলকার

রাজ্যসভায় সচীন টেন্ডুলকার

গত বছরের এপ্রিলে রাজ্যসভার সম্মানিত সদস্য মনোনীত হন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

সোমবার বর্ষা মৌসুমের প্রথম অধিবেশনে টেন্ডুলকার পার্লামেন্টে গেলে এমপিদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেন তিনি।

নীল স্ট্রাইপের শার্ট আর কালো প্যান্ট পড়ে অধিবেশন শুরুর আগেভাগেই উপস্থিত হন টেন্ডুলকার। আসনে বসার আগে কয়েকজন এমপির সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও হাত মেলান তিনি।

চ্যাম্পিয়নস ট্রফি জেতায় পার্লামেন্টে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হলে টেবিল চাপড়ে তাতে যোগ দেন লিটল মাস্টারও।

অধিবেশন চলাকালে টেন্ডুলকালের স্ত্রী অঞ্জলি দর্শক গ্যালারিতে বসা ছিলেন।

১৯৮ টেস্টে ৫৩.৮৬ গড়ে ১৫ হাজার ৮৩৭ এবং ৪৬৩ ওয়ানডেতে ৪৪.৮৩ গড়ে ১৮ হাজার ৪২৬ রান করেছেন ৪০ বছর বয়সী টেন্ডুলকার। গত বছরের ডিসেম্বরে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও টেস্ট খেলে যাচ্ছেন তিনি।