ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের জয়
বৃষ্টি বিঘ্নিত প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনূর্ধ্ব-১৭ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার ব্রকিনটনে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২০৪ রানে অলআউট হয়ে যায় ইডিপি।
সর্বোচ্চ ৬৬ রান হাসিব হামিদের। কাইরন স্মিথ ৫০ ও অ্যানুরিন ডোনাল্ড ৪০ রান করেন।
২৯ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সহ-অধিনায়ক রাহাতুল ফেরদৌস। এছাড়া যুবায়ের হোসেন (২/২৩) ও মুস্তাফিজুর রহমান (২/২৭) দুটি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করার বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি।
সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন জসিম উদ্দিন। নাজমুল হোসেন অপরাজিত থাকেন ৪১ রানে।
৫ অগাস্ট ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
৭ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ৯ ও ১১ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ ও ১৫ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৯ অগাস্ট প্রতিযোগিতার ফাইনাল।
