২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের জয় উপভোগের আহ্বান আফ্রিদির

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটো সিরিজেই জিতে পাকিস্তানের এখন উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা। কিন্তু এই সফরে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠায় তারা কিছুটা হলেও হতভম্ব। দুটো সিরিজেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক শহীদ আফ্রিদি অবশ্য সব অভিযোগ ভুলে সতীর্থদের প্রতি এই সাফল্য উপভোগের আহ্বান জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 09:19 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

এই সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে (তৃতীয় ম্যাচটি টাই হয়েছিল) জেতার পর দুটো টি-টোয়েন্টিই জিতেছে পাকিস্তান।

তবে বৃটিশ পত্রিকা ‘মেইল’-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ পাতানো ছিল।

এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অলরাউন্ডার আফ্রিদি। ওয়ানডেতে দ্রুততম শতকের মালিক শুধু সতীর্থদের উদ্দেশে বলেন, “কোনো ধরণের অভিযোগ নিয়ে আমি কিছু জানি না। আমি শুধু বলতে চাই ‘ভালো খেলেছ বলে তোমরা জয়টাকে উপভোগ করো। আর অন্য সব কিছু ভুলে যাও।

অফস্পিনার সাঈদ আজমলের কণ্ঠেও আফ্রিদির কথারই প্রতিধ্বনি। তিনি বলেন, “কখনো-কখনো সবার অবশ্যই আমাদের প্রশংসা করা উচিৎ। কেন যে মানুষ আমাদের জয়কে হালকাভাবে নিয়ে আমাদের বিরুদ্ধে দুর্বোধ্য কিন্তু জোরালো অভিযোগ তোলে, ‍বুঝি না!