সাবেক টেস্ট আম্পায়ারের জীবনাবসান
ভারতের সাবেক টেস্ট আম্পায়ার এসএন হনুমন্ত রাও মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
৯টি টেস্ট ও দুটি ওয়ানডেতে আম্পায়ারিং করা হনুমন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ম্যাচ রেফারিও ছিলেন।
হনুমন্তের আম্পায়ারিং-জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার জন্ম ভারতের টেস্ট অভিষেকের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ম্যাচে। মুম্বাইয়ে (সে সময়ের বোম্বে) অনুষ্ঠিত ঐ টেস্টে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
