সিঙ্গাপুর সফরে অনিশ্চিত আলাউদ্দিন বাবু
চোটের কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর সিঙ্গাপুর সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
চোট সেরে মাঠে ফিরতে তার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
আগামী ১৭ থেকে ২৫ অগাস্ট সিঙ্গাপুরের ৮ দলের ইমার্জিং কাপে অংশ নেবে বাংলাদেশ
“সামনে অনূর্ধ্ব-১৯ দলের সফর রয়েছে। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রয়েছে। সিঙ্গাপুর সফরকে গুরুত্ব দিলে ওকে দ্রুত সুস্থ করার চেষ্টা করা যেতে পারে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ভবিষ্যতে চাপ পড়লে এটা বেড়ে যেতে পারে। আর লিগকে গুরুত্ব দিলে স্বাভাবিকভাবে চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া”, যোগ করেন তিনি
বাবু চোট পাওয়ায় তার খেলা অনিশ্চিত বলে জানালেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, “ওর সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগবে। বাবুর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।”
