২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেলবোর্নকে শেন ওয়ার্নের বিদায়

অস্ট্রেলিয়ার জমকালো টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ লিগ’ থেকে সরে দাঁড়ালেন ইতিহাসের সেরা লেগ-স্পিনার শেন ওয়ার্ন। গত দুই বছর মেলবোর্ন স্টারসের হয়ে খেলেছেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 22 Jul 2013, 05:40 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০০৭ সালে অবসর নেয়া ওয়ার্ন এ প্রসঙ্গে বলেন, “অবসরে যাওয়ার এখনই সঠিক সময়। কারণ নিজস্ব ব্যবসা দেখাশুনা করার পাশাপাশি পরিবারকে সময় দেয়া ও দুই মহাদেশে যাওয়া আসা করে খেলার ধারভাষ্য দেয়াটা সহজ নয়।”

স্টারস ওয়েবসাইটকে তিনি আরো বলেন, “খেলাটিকে সবসময় আমি ভালোবেসেছি কিন্তু এখন সময় তা পর্যালোচনা করার।”

তবে মাঠে না নামলেও মেলবোর্নের দলটির সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে না ওয়ার্নের। দলটির প্রধান নির্বাহী ক্লিন্ট কুপার জানিয়েছেন, অন্য কোনো পদে মেলবোর্নের হয়ে কাজ করবেন এই কিংবদন্তির স্পিনার।  

৪৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ টি টেস্ট উইকেটের মালিক। ৮০০ উইকেট নিয়ে ঐ তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।