এসএলপিএলের দ্বিতীয় আসর বাতিল
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) দ্বিতীয় আসর বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলপিএলের আট দলই টুর্নামেন্ট ফি ও খেলোয়াড়দের অর্থ পরিশোধের ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।
এর আগে দু'বার টাকা দেয়ার সময়সীমা বেধে দেয়ার পরও ফ্র্যাঞ্চাইজিগুলো তা পরিশোধে ব্যর্থ হয়। এবার তাদের সামনে এসএলসির চুক্তি বাতিলের শঙ্কা।
১০ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল।
তামিম-ঝড়ে ওয়াইয়াম্বার শুভ সূচনা
তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজিরা এসএলসিকে নিশ্চিত করেনি তারা টুর্নামেন্টে অংশ নেবে কি না, কেবল সময়সীমা বাড়িয়ে গেছে।
“ক্রিকেটারদের বকেয়া পরিশোধ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। পৃথিবীতে এটাই একমাত্র লিগ যেখানে ক্রিকেটারদের বকেয়া পরিশোধে কোনো বিলম্ব হয়নি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ব্যর্থ হয়েছেন। তাদের যথেষ্ট সময় দেয়া হয়েছে এটা আর মেনে নেয়া যায় না।”
২০১১ সালে এসএলপিএল শুরুর পরিকল্পনা থাকলেও সে বছর পারেনি এসএলসি।
২০১২ সালের প্রথম আসরে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি ও মোহাম্মদ আশরাফুল।
