সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
শুক্রবার গায়ানার গ্রস আইলেটে তৃতীয় ওয়ানডে।
প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৭ ওভার ৫ বলে ১৯৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে নাসির জামশেদের (৫৪) অর্ধশতক পাকিস্তানকে ৫ উইকেটে ১৫১ রানের ভালো অবস্থানে নিয়ে যায়।
তবে ম্যাচ সেরা সুনীল নারায়ণের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৩ রানের মধ্যে অলরাউন্ডার শহীদ আফ্রিদি (৫), ওয়াহাব রিয়াজ (৩) ও সাঈদ আজমলের (১) বিদায় দলকে বিপদে ফেলে দেয়।
এরপরও চেষ্টা করেছিলেন উমর আকমল। কিন্তু ৪৬ বলে তার ৫০ রানের আক্রমণাত্মক ইনিংসও ৩৭ রানের ব্যবধান ঘুচাতে পারেনি।
২৬ রানে ৪ উইকেট নিয়ে সুনীল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এর আগে ক্রিস গেইলের (১) দ্রুত বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। তবে তিনি ছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের বাকি সবাই দুই অঙ্কের ঘরে পৌঁছানোয় আড়াইশর কাছাকাছি যায় স্বাগতিকদের সংগ্রহ।
জনসন চার্লসের (৩১) সঙ্গে ড্যারেন ব্রাভোর (৫৪) ৭৯ এবং কাইরন পোলার্ডের (৩০) সঙ্গে অধিনায়ক ডোয়াইন ব্রাভোর (অপরাজিত ৪৩) ৭০ রানের দুটি ভালো জুটি দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।
পাকিস্তানের পক্ষে আফ্রিদি ও আজমল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৩২/৮ (গেইল ১, চার্লস ৩১, ড্যারেন ব্রাভো ৫৪, স্যামুয়েলস ২১, সিমন্স ১০, ডোয়াইন ব্রাভো ৪৩*, পোলার্ড ৩০, স্যামি ৩, রোচ ০, সুনীল ১*; আফ্রিদি ২/২৯, আজমল ২/৪৫, আসাদ ১/৩৫, ইরফান ১/৩৮)
পাকিস্তান: ৪৭ ওভার ৫ বলে ১৯৫ (জামশেদ ৫৪, শেহজাদ ১৯, হাফিজ ২০, মিসবাহ ১৭, শফিক ১০, আকমল ৫০, আফ্রিদি ৫, রিয়াজ ৩, আজমল ১, আসাদ ২, ইরফান ০; সুনীল ৪/২৬, ডোয়াইন ২/৯, রোচ ১/১৪, স্যামুয়েলস ১/৩২, পোলার্ড ১/৩৫, স্যামি ১/৪৬)
ম্যাচ সেরা: সুনীল নারায়ণ।
