অ্যাশেজে অ্যাগারের অভিষেক
ট্রেন্ট ব্রিজে অ্যাশেজের প্রথম টেস্টে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া বা-হাতি স্পিনার অ্যাশটন অ্যাগারের।
ইংল্যান্ডের কাউন্টি দল ওরচেস্টারশায়ারের বিপক্ষে অ্যাশেজের প্রস্তুতি ম্যাচে খেললেও তেমন কোনো সাফল্য অবশ্য পাননি ১৯ বছর বয়সী অ্যাগার। দুই ইনিংস মিলে মাত্র তিন উইকেট পেয়েছিলেন।
টসের আগে অ্যাগারের হাতে ব্যাগি গ্রিন ক্যাপ তুলে দেন সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা।
অ্যাগারকে দলে নেয়ার কারণ হিসেবে কোচ ড্যারেন লেম্যান বলেন, “ইংল্যান্ড দলের ডানহাতি ব্যটসম্যানদের কথা বিবেচনায় রেখে তাকে নির্বাচন করা হয়েছে। আমাদের ধারণা এই উইকেটে অ্যাগার গুরুত্বপূর্ণ এক অস্ত্র হিসেবে বিবেচিত হবে।”
তবে সবচেয়ে বড় চমক, মাত্র ১০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন অ্যাগারকে দলে রাখতে নির্বাচকেরা বাদ দিয়েছেন স্পিনার নাথান লিয়নকে।
২২টি টেস্ট খেলা অফস্পিনার লিয়ন ক্যারিয়ারের শেষ টেস্টে ভারতের বিপক্ষে নয় উইকেট শিকার করেছিলেন।
