বাদ পড়লেন মাসাকাদজা ও চাকাবভা
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জিম্বাবুয়ের পেসার শিঙ্গি মাসাকাদজা ও উইকেটরক্ষক রেজিস চাকাবভা। সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ছিলেন তারা। বাদ পড়েছেন ঐ সিরিজের প্রথম ম্যাচ খেলা পেসার তিনাশি পানিয়াঙ্গারাও। তিন ম্যাচের ঐ সিরিজে বাংলাদেশকে ২-১ হারিয়েছেল স্বাগতিকরা।
২৪ জুলাই হারারেতে হবে প্রথম ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে ২৬, ২৮ ও ৩১ জুলাই এবং ৩ অগাস্ট। প্রথম ম্যাচের ভেন্যু হারারেতেই হবে পরের দুটি ম্যাচ, শেষ দুটির ভেন্যু বুলাওয়ে।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, মাইকেল চিনুয়া, এল্টন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, কাইল জার্ভিস, তিমিসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, নাতসাই এমশাংগুয়ে, তিনোতেন্দা মুতোমবদজি, ভুসিমুজি সিবান্দা, প্রোস্পার উৎসেয়া, ব্রায়ান ভেটোরি, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।
