ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মারলন স্যামুয়েলস। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও উঠেছে এই অলরাউন্ডারের হাতে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Jul 2013, 06:22 PM
Updated :
23 Aug 2022, 11:07 AM
বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ও খেলোয়াড়দের সংগঠন ডব্লিউআইপি’র যৌথ আয়োজনে এই প্রথম ক্যারিবীয় ক্রিকেটে এমন পুরস্কার দেয়া হল।
গত এক বছরে স্যামুয়েলস ১৭টি ওয়ানডেতে দুটি শতকসহ ৩২.১৩ গড়ে ৪৮২ রান ও ৭টি টেস্টে তিনটি শতকসহ ৮৬.৬০ গড়ে ৮৬৬ রান করেন।
এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান চন্দরপল ৯টি টেস্টে তিনটি শতকসহ ৯৮.৭০ গড়ে ৯৮৭ রান করেন।
অফস্পিনার সুনীল নারায়ন বর্ষসেরা টি-টোয়েন্টি, উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েল উদীয়মান এবং স্টেফানি টেইলর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।