দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন মরকেল
চ্যাম্পিয়নস ট্রফিতে চোট পেয়ে দলের বাইরে যাওয়া ফাস্ট বোলার মরনে মরকেল শ্রীলঙ্কা সফরের দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন।
পাঁচটি ওয়ানডে আর তিনটি টিটোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলংকা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। কলম্বোতে ২০ জুলাই এক দিনের ম্যাচ দিয়ে সফর শুরু। আর শেষ টিটোয়েন্টি ম্যাচ হাম্বানটোটায় ৬ অগাস্ট।
ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তরুণ উইকেটরক্ষক কুইনটন ডি কক।
দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি জানান, চোট পাওয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় তাকে দলে রাখা হয়নি।
ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারডিয়েন, কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমনি, কলিন ইনগ্রাম, রোরি ক্লেইনভেল্ডট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, আলভিরো পিটারসন, রবিন পিটারসন, আরন ফানজিসো, লনবাবো সোৎসোবে
টিটোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস(অধিনায়ক), ফারহান বেহারডিয়েন, হেনরি ডেভিডস কুইনটন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমনি, ইমরান তাহির, রোরি ক্লেইনভেল্ডট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েনি পারনেল, আরন ফানজিসো, লনবাবো সোৎসোবে ও ডেভিড ভাইস।
