২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ক ফেরায় অস্ট্রেলিয়ার স্বস্তি

অস্ট্রেলিয়ার জন্য সুখবর, চোট কাটিয়ে মাঠে ফিরছেন মাইকেল ক্লার্ক। বুধবার থেকে সমারসেটের বিপক্ষে শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে খেলবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

রয়টার্স

.

রয়টার্স

Published : 25 Jun 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও ক্লার্ক খেলতে পারেননি। আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে তাই তাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিল অস্ট্রেলিয়া। এখন সেই দুশ্চিন্তার অবসান হলো।

ক্লার্কের প্রত্যাবর্তন আরেকটি কারণেও অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর। এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি চলার সময় বার্মিংহ্যামের একটি পানশালায় ইংল্যান্ডের জো রুটকে ঘুষি মেরে ডেভিড ওয়ার্নার অ্যাশেজের আগ পর‌্যন্ত নিষিদ্ধ। তার ওপরে সোমবার কোচ মিকি আর্থারের বরখাস্ত হওয়া থমকে দিয়েছে তাদের।

টালমাটাল সময়ের ভেতর দিয়ে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য তাই ক্লার্কের প্রত্যাবর্তন বিরাট সুসংবাদ।