২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন শ্রীশান্ত

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার শান্তকুমারন শ্রীশান্ত জামিন পেয়েছেন। তার সঙ্গে জামিন পেয়েছেন একই অভিযোগে গ্রেপ্তার অঙ্কিত চাভান এবং আরো ১৭ জন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দিল্লির একটি আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে দিল্লির তিহার কারাগার থেকে তারা ছাড়া পাবেন মঙ্গলবার।

শ্রীশান্তদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আইপিএলের আরেক ক্রিকেটার অজিত চান্দিলা জামিনের আবেদন করেননি।

জামিন পেলেও প্রত্যেকের পাসপোর্ট জমা রাখতে হবে। তাই কেউ দেশের বাইরে যেতে পারবেন না। অবশ্য দেশের মধ্যে যাতায়াতে কোনো বাধা নেই।

দিল্লি পুলিশ শ্রীশান্তদের বিরুদ্ধে ‘মহারাষ্ট্র অপরাধ নিয়ন্ত্রণ আইনে’ মামলা করার আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন। কারণ হিসেবে আদালত জানান তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।