২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া যাচ্ছেন নাজমুল

হাঁটুর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন পেসার নাজমুল হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে চিকিৎসা নেবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 07:08 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানান, “সবকিছূ ঠিক-ঠাক থাকলে কাল (সোমবার) রওনা হব। ৫ জুন ডেভিড ইয়াং আমার হাঁটু পরীক্ষা করবেন। অস্ত্রোপচার লাগবে কি না তার পরই জানা যাবে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে পর দিনই তা করাবো।”

গত মার্চে শ্রীলঙ্কা সফরে নেটে বল করার সময় জিয়াউর রহমানের একটি শট সরাসরি নাজমুলের হাঁটুতে এসে আঘাত করে। তার পর থেকেই তিনি মাঠের বাইরে।

আর সবার মতো নাজমুলও স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে দুঃখিত। তিনি বলেন, “আমি ঢালাওভাবে সমালোচনা করতে চাই না। শুধু চাই সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের যেন শাস্তি দেয়া হয়।”