২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি, কার্তিকের শতকে ভারতের জয়

এজবাস্টনে ব্যাটিং অনুশীলন ভালোই হল ভারত ও শ্রীলঙ্কার। চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি ম্যাচে শনিবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 06:21 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

স্পট ফিক্সিংয়ে ঝড়ো হাওয়ায় ভারতীয় ক্রিকেট চরম সঙ্কটের মধ্য দিয়ে গেলেও খেলায় অন্তত তার কোনো প্রভাব দেখা যায় নি।

টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৩৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ১১০ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়লেও দীনেশ কার্তিকের সঙ্গে বিরাট কোহলির ১৮৬ রানের জুটি দলকে কক্ষপথে ফেরায়।

১২০ বলে ১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে কোহলি ১৪৪ রান করে বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কার্তিক (১০৬*)। তার ৮১ বলের ইনিংসটি ১২টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

এর আগে তিলকারত্নে দিলশানের সঙ্গে ১৬০ রানের উদ্বোধনী জুটি গড়ে আহত হয়ে অবসর নেন কুশল পেরেরা (৮২)। দলীয় ১৯৫ রানে আহত হয়ে অবসর নেন দিলশানও (৮৪)।

সেখান থেকে মাহেলা জয়াবর্ধনে (৩০), কুমার সাঙ্গাকারা (৪৫) ও দীনেশ চান্দিমাল (৪৬) দলকে সাড়ে তিনশ রানের কাছাকাছি নিয়ে যান।

৬ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।