অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রংপুর ও বিকেএসপির জয়
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে জয় পেয়েছে রংপুর ও বিকেএসপি। রংপুর ৬ রানে রাজশাহীকে ও বিকেএসপি ৪ উইকেটে বরিশালকে হারিয়েছে।
সোমবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ১ বলে অলআউট হওয়ার আগে ১৫১ রান করে রংপুর। সর্বোচ্চ ৩০ রান মেহেদির। ২৮ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার শাকিল।
জবাবে ৩১ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। আশিসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৮ রান। শাহিদার ৪১ রানে নেন ৩ উইকেট।
ম্যাচ সেরা রংপুরের মুশফিকুর ইসলাম ২১ রান করেন ও ২৮ রানে ৪ উইকেট নেন।
জিমন্যাশিয়াম মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ২ বলে ১২১ রানে অলআউট হয়ে যায় বরিশাল। সর্বোচ্চ ৫৩ রান মানসুর আলমের। বিকেএসপির আফিফ হোসেন ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ২৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিকেএসপি। ম্যাচ সেরা আফিফের ব্যাট থেকে আসে ৩২ রান। বরিশালের আরিফুল ৩ উইকেট নেন ৩৪ রানে।
