২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি পরিদর্শক দল এবার কক্সবাজারে

২০১৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তাবিত কক্সবাজারের দুটি স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দল। এর আগে চট্টগ্রাম ও সিলেটে গিয়েছিল দলটি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

সোমবার ছয় সদস্যের দলটি অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও গলফ কোর্সে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামের স্থান পরিদর্শন করে।

নিমার্ণাধীন স্টেডিয়ামটিতেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম বলেন, “আইসিসির দলটি স্টেডিয়ামের নির্মাণ কাজের পাশাপাশি আবাসন ব্যবস্থা ও খাবারের মান পরীক্ষা করেছেন।”

বিসিবির আরেক সদস্য আজম নাছিরউদ্দিন জানান, “এখনো কক্সবাজার আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়নি। তবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের উপযোগী স্টেডিয়াম ৬ মাসের মধ্যেই তৈরি করা সম্ভব।”

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সহ ৮টি দেশ অংশ নেবে।