২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন মাইক ডেনেস

ক্যান্সারে আক্রান্ত হয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ডেনেস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়া একমাত্র স্কটিশ তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ২৮টি টেস্ট খেলে ৩৯.৬৯ গড়ে ১৬৬৭ রান করেছিলেন ডেনেস। এর মধ্যে অধিনায়ক ছিলেন ১৯টি টেস্টে। ১২টি ওয়ানডেতে ২৯.৩৩ গড়ে তার রান ২৬৪।

অর্ডার অব বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে ভূষিত ডেনেস আইসিসি ম্যাচ রেফারিও হয়েছিলেন।

ডেনেসের মৃত্যুতে শোকাহত ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার। তিনি বলেন, “মাইক খেলোয়াড়, অধিনায়ক, ম্যাচ রেফারি ও প্রশাসকের ভূমিকায় আমাদের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।”