২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানের ৫ রানের জয়

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস ৫ রানে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে রাজস্থান রয়্যালস।

সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান স্টুয়ার্ট বিনির।

২৪ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিক দলের সেরা বোলার পেসার উমেশ যাদব।

জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৬ বলে ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও ৬ উইকেটে ১৬০ রানে থেমে যায় দিল্লি ডেয়ারডেভিলস।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে উন্মুক্ত চাঁদের ব্যাট থেকে।

৩০ রানে ৩ উইকেট নেন পেসার কেভন কুপার।