হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে হায়দ্রাবাদ। জবাবে ১৮ ওভার ৫ বলে ১০৪ রানেই থেমে যায় পুনের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পার ২৪ ও মনিশ পাণ্ডের ১৫ রানের পরও ৫০ রানে ৪ উইকেট হারানো পুনের শুরুটা ভালো হয় নি।
এরপর রস টেইলর ও অভিষেক নায়ার চেষ্টা করলেও তাদের ১৯ রানের দুটি ইনিংস পুনেকে লড়াইয়ে ফেরাতে পারে নি।
শেষ ২ ওভারে ২৪ রান প্রয়োজন ছিল পুনের, হাতে ছিল ৩ উইকেট। ১৯তম ওভারে ৫ বলে শেষ তিন ব্যাটসম্যানকে বিদায় করে দলকে দারুণ এক জয় এনে দেন ডেল স্টেইন।
হায়দ্রাবাদের পক্ষে স্টেইন ও ম্যাচ সেরা অমিত মিশ্র তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে অক্ষত রেড্ডি (২৭), পার্থিব প্যাটেল (১৯) ও অধিনায়ক কুমার সাঙ্গাকারা (১৫) হায়দ্রাবাদকে ১ উইকেটে ৬০ রানের শক্ত ভিতের ওপর দাঁড় করায়।
দশম ওভারে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাঙ্গাকারার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো হায়দ্রাবাদকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব থিসেরা পেরেরার।
দলের রান একশ পেরুনোর পর বিদায় নেয়ার আগে ১৮ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন থিসেরা।
২৯ রানে ২ উইকেট নিয়ে অশোক দিন্দা পুনের সেরা বোলার।
প্রকাশিত: ১৮:১৪, ৫ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩০, ২৩ আগস্ট ২০২২